Powered By Blogger

the Journey of my mind

I cannot write poetry . However,what I write, I cannot call it prose. Whenever I've shown it to someone they said it was poetry. You read and decide then let me know



Tuesday, 17 November 2026

Kaki

 আমার জীবনকথা


এক নারীর আত্মকথন


আমাদের ছোটবেলাটা খুব হইহুল্লোড়ে কেটেছিল। একটা বিরাট বাড়িতে থাকতাম আমরা। বাড়িটা অবশ্য আমাদের নিজেদের ছিল না। আমরা তিন ভাইবোন। আমি সবার বড়, আর দেখতেও সবার থেকে ভালো। সুন্দরী বলতে পারো।


বাবা কাজের সূত্রে প্রায়ই দূরে থাকতেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না বলে বাবা আমাদের ওই আত্মীয়ের বাড়িতে রেখে গিয়েছিলেন। মা ছিলেন খুব সাদাসিধে, সরল মনের মানুষ। সংসার সামলানো কিংবা আমাদের পড়াশোনার দিকে নজর দেওয়ার মতো দক্ষতা মায়ের খুব একটা ছিল না। আমাদের সঙ্গে থাকতেন আমার এক অবিবাহিত কাকাও।


বাড়ির মালিককে আমরা দাদু বলে ডাকতাম। তিনি ছিলেন একটি স্কুলের হেডমাস্টার। অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন। নিজের বাড়িতে অনেক আত্মীয়স্বজনকে আশ্রয় দিতেন, বিশেষ করে যাঁরা পড়াশোনা করতে বাইরে থেকে আসতেন। আমিও ছিলাম সেই আশ্রয় পাওয়া মানুষদের একজন।


বাড়িটা সব সময় লোকজনে গমগম করত। হাসি, ঠাট্টা, গল্প, আড্ডা—এসবের মধ্যেই দিন কেটে যেত।


পড়াশোনায় আমার বিশেষ মন ছিল না। অথচ দাদু ছিলেন একজন শিক্ষাবিদ। তাঁর ছেলেমেয়েরা, যাঁদের আমি কাকা-পিসি বলে ডাকতাম, সবাই বেশ লেখাপড়া করেছিলেন। কিন্তু আমি কিংবা আমার ভাইবোনেরা কেউই তেমন মন দিয়ে পড়াশোনা করতে পারিনি। কেন জানি না। হয়তো মায়ের নিজের সীমাবদ্ধতার কারণে তিনি আমাদের পড়াশোনার দিকে যথেষ্ট নজর দিতে পারেননি।


এইভাবেই কখন যে ছোটবেলা পেরিয়ে যৌবনে পা দিলাম, বুঝতেই পারিনি।


একদিন উত্তরবঙ্গ থেকে আমাদের এক দূরসম্পর্কের আত্মীয় পড়াশোনা করতে এলেন। লম্বা, চওড়া, সুপুরুষ এক যুবক। তাঁর সঙ্গে চোখাচোখি হলো। আর সেই থেকেই আমাদের জীবনযাত্রা শুরু।


তিনি গ্র্যাজুয়েশন শেষ করলেন। আমাকে বিয়ে করতে চাইলেন। কিন্তু তাঁর বাড়ি থেকে আপত্তি এল। আমি বেশি লেখাপড়া জানি না—এটাই ছিল আপত্তির অন্যতম কারণ। তাছাড়া সেই সময় আত্মীয়ের মধ্যে বিয়ে করাটাও খুব সহজভাবে মেনে নেওয়া হতো না। তবু তিনি আমাকে বিয়ে করলেন।


তারপর আমরা পাড়ি দিলাম দক্ষিণ ভারতে। শুরু হলো আমাদের দুজনের নতুন জীবন। দুজনে মিলে গড়ে তুললাম এক সুখের সংসার। তার কিছুদিন পর আমাদের পরিবারে এল তৃতীয় একজন—আমাদের প্রাণের ছেলে।


একসময় তার ঠাকুরদা নাতিকে দেখতে চাইলেন। আমাদের কলকাতায় ফিরে আসার জন্য চিঠি লিখলেন। আর সেই প্রথম পা রাখলাম আমি আমার শ্বশুরবাড়িতে।


শুরু হলো একান্নবর্তী পরিবারের জীবন। সারাদিন রান্নাবান্না, ঘরের কাজ, লোকজনের দেখাশোনা। প্রচুর আত্মীয়স্বজন আসতেন। তাঁদের সঙ্গে কথা বলা, তাঁদের জন্য রান্না করা—সব মিলিয়ে ব্যস্ততার শেষ ছিল না। তবু ভালো লাগত। কারণ আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসতেন।


ধীরে ধীরে আমি হয়ে উঠলাম কারও কাকি, কারও বৌদি, কারও চুম্মা, কারও মামি, কারও বা শুধু বানি। আত্মীয়তার কত রকমের সম্পর্ক যে জুড়ে গেল আমার সঙ্গে!


তবে আর্থিক টানাপোড়েনটা থেকেই গেল। কখনও স্বামী খুব ভালো রোজগার করতেন, আবার কখনও চাকরি ছেড়ে দিতেন। সংসারে অনিশ্চয়তা ছিল। আমি মাঝে মাঝে দিশাহারা হয়ে পড়তাম। স্বামীর সঙ্গে ঝগড়া করতাম, শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হতো। কখনও কখনও অন্যদের সঙ্গেও মনোমালিন্য হতো।


কিন্তু তাদের সবাইকে ভালোবাসতাম। নিজের সন্তান আর ননদ, ভাসুর, দেওরদের সন্তানদের মধ্যে কখনও সেইভাবে ভেদাভেদ করিনি। সবাইকে ভালোবাসতাম। আর সবার উপরে ছিল আমার স্বামীর ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে সবকিছু সামলে এগিয়ে যেতে সাহায্য করত।


একদিন স্বামী আবার নতুন চাকরি নিয়ে বোম্বে চলে গেলেন। কিছুদিন পর আমিও সেখানে গেলাম। আবার শুরু হলো আমাদের ছোট্ট সংসার—শুধু আমরা দুজন।


বোম্বের সেই দিনগুলো আমার জীবনে এক নতুন অধ্যায় নিয়ে এসেছিল। সেখানে আমার নতুন বন্ধু হলো। আমি লেডিস ক্লাবের সদস্য হলাম। নতুন মানুষের সঙ্গে পরিচয়, গল্প, আড্ডা, নানা রকমের অনুষ্ঠানে যোগ দেওয়া—সব মিলিয়ে নিজের জন্য একটা আলাদা জগৎ খুঁজে পেলাম। মনে হলো, জীবনে আবার নতুন করে বাঁচার আনন্দ ফিরে পেয়েছি। এতদিনের সংসারের ব্যস্ততার বাইরে নিজের একটা পরিচয়, নিজের কিছু বন্ধুত্ব, নিজের কিছু ভালো লাগা তৈরি হলো।


সেই দিনগুলো খুব সুখের কেটেছিল। মনে হতো, জীবন বুঝি এবার একটু থিতু হলো।


আমাদের ছেলে বড় হলো, বিয়ে করল। কিন্তু তার সঙ্গে আমাদের সংসারের সম্পর্কটা ঠিক জমল না। আসলে কোনও মানুষই তো পুরোপুরি ভালো কিংবা খারাপ নয়। প্রত্যেকেই নিজের মতো করে মানুষ। অভ্যাস আর দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হলো। সেসব কথা আর বলতে চাই না।


দিনগুলো তবু চলছিল। কিন্তু হঠাৎ একদিন আমার স্বামী ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। অ্যানিউরিজম বলে একটা রোগ ধরা পড়ল। তখন আমি ঠিক বুঝতে পারিনি রোগটা কত ভয়ংকর।


বোম্বের ডাক্তাররা অপারেশন করার কথা বলেও শেষ পর্যন্ত অপারেশন করলেন না। অপারেটিং টেবিল থেকে তাঁকে ফিরিয়ে আনলেন। আমরা সবাই জানতাম, অপারেশনটা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। তিনি বাঁচতেও পারেন, আবার নাও পারেন। ঝুঁকিটা ছিল প্রায় মৃত্যুর মুখে পা দেওয়ার মতো।


কিন্তু সব জেনেও আমার স্বামী অপারেশন করতে রাজি হলেন। কারণ তিনি কোনওদিনই কারও উপর নির্ভর করে বেঁচে থাকতে চাননি। অন্যের দয়া বা সাহায্যের উপর নির্ভরশীল হয়ে জীবন কাটানো তাঁর কাছে ছিল অত্যন্ত অপছন্দের। এমনকী ছেলের উপরও সেভাবে নির্ভর করতে চাননি তিনি।


অনেক খোঁজখবরের পর কলকাতা মেডিকেল কলেজের একজন ডাক্তার তাঁকে অপারেশন করতে রাজি হলেন। আমরা কলকাতায় ফিরে এলাম। কিছুদিন সেই আত্মীয়ের বাড়িতে ছিলাম। তারপর একদিন আমার স্বামী মেডিকেল কলেজের কার্ডিওভাসকুলার বিভাগে ভর্তি হলেন।


সেই কটা দিন আমার স্বামী হাসিমুখে কাটিয়ে দিলেন। হাসপাতালের অন্য রোগীদের সঙ্গেও তাঁর সুন্দর সম্পর্ক গড়ে উঠল। কারণ তিনি ছিলেন খুবই মিশুক মানুষ। বাড়ির লোকের কাছে বায়না করতেন, আজ ফ্রুটি খাবেন, আজ ঝালমুড়ি নিয়ে আসতে হবে, আবার কখনও বলতেন, রসিয়ে মাছ রান্না করে আনতে। তিনি ছিলেন ভীষণ খাদ্যরসিক।


ধীরে ধীরে অপারেশনের দিন এগিয়ে এল। আমি রোজই যেতাম স্বামীকে দেখতে, কথা বলতাম। কিন্তু এত লোকের মধ্যে, এত ভিড়ের মধ্যে তাঁকে কখনও একান্তে পাওয়া হতো না।


অপারেশনের আগের দিন আমার একটু সর্দি-কাশি হলো। এত বড় এবং জটিল অপারেশনের আগে কোনও সংক্রমণের ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। তাই শেষ দিনটা তাঁর কাছে যাওয়া হলো না। দূর থেকেই কথা হলো। দূর থেকে তাঁকে দেখতে পাচ্ছিলাম। তাঁর অসহ্য কষ্ট তিনি হাসিমুখে সামলে রেখেছিলেন। কাউকে বুঝতে দেননি তাঁর ভেতরের যন্ত্রণা।


পরের দিন শুরু হলো দীর্ঘ চোদ্দো ঘণ্টার অপারেশন। অপারেশন শেষ হলো রাত এগারোটা নাগাদ। তারপর আমাদের জানানো হলো, অপারেশন সফল হয়েছে। আপনারা বাড়ি চলে যেতে পারেন।


আমি অবশ্য সেদিন হাসপাতালে থাকিনি। বাড়িতেই ছিলাম। কিন্তু ভোররাতে খবর এল—আমার স্বামী অপারেশনটা সহ্য করতে পারেননি। তিনি মারা গেছেন।


এক মুহূর্তে আমার পৃথিবীটা যেন শূন্য হয়ে গেল। মনে হলো, আমি একেবারে একা হয়ে পড়েছি। কী করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না।


অপারেশনের সময় আমার ছেলে আসেনি। কিন্তু মৃত্যুর খবর পেয়ে সে এল। স্বামীর শেষকৃত্য হলো আমার ভাসুরের বাড়িতে। তারপর শুরু হলো আমাকে নিয়ে চিন্তা—আমি কোথায় থাকব?


আমার ভাইবোন ছিল, বাপের বাড়ির লোকজন ছিল, আত্মীয়স্বজনও আমাকে ঘিরে রেখেছিলেন। ঠিক হলো, আমি ছেলের কাছেই থাকব। আমার ভাসুরও আমাকে তাঁর কাছে থাকতে বলেছিলেন। কিন্তু কেন জানি না, আমি সেখানে থাকিনি।


এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়।


আমারও কিছু দোষ ছিল। আমি ভয় পেতাম। ভূতের ভয় আমার প্রচণ্ড ছিল। কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকতাম। ছেলের বউকে নিয়ে সন্দেহ করতাম। বন্ধুদের কাছে তার নিন্দে করতাম। ঝগড়াঝাটি লেগেই থাকত। সংসারে অশান্তি বাড়তে লাগল।


অবশ্য এক হাতে তো তালি বাজে না। দোষ নিশ্চয়ই দুপক্ষেরই ছিল। আমি আজ তা স্বীকার করি। প্রত্যেকেরই নিজের মতো করে কিছু অভ্যাস, কিছু ভুল, কিছু সীমাবদ্ধতা থাকে। আমাদের সম্পর্কটাও হয়তো সেইসবের টানাপোড়েনে জটিল হয়ে উঠেছিল।


একদিন ছেলে রাগ করে আমাকে একটি বৃদ্ধাশ্রমে রেখে এল।


সেখানে আমার একেবারেই ভালো লাগত না। সেটি ছিল অনেকটা আশ্রমের মতো। পুজো-আর্চা করতে হতো। অনেক বয়স্ক মানুষের সঙ্গে থাকতে হতো। স্লিভলেস ব্লাউজ পরা যেত না, নাইটি পরা যাবে না—কত রকমের নিয়মকানুন! আমি হাঁপিয়ে উঠতাম।


কারণ আমি অত নিয়মকানুন পছন্দ করতাম না। আমি ছিলাম একটা হইহুল্লোড়ে মানুষ। লোকের সঙ্গে গল্প-আড্ডা করতে আমার ভালো লাগত। নিজের মতো করে বাঁচতে ভালোবাসতাম।


দু-বছর, হয়তো তিন বছর সেখানে কাটিয়েছিলাম। মাঝে মাঝে আত্মীয়স্বজনরা দেখতে আসতেন। ছেলে ও ছেলের বউ মাসে একবার করে এসে আশ্রমে টাকা দিয়ে যেতেন। আমার বোনের সঙ্গে আমার রোজ কথা হতো।


কিন্তু আমার আচরণও আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে উঠল। একসময় আমার ফোনটাও নিয়ে নেওয়া হলো। আশ্রমের কর্তৃপক্ষ জানিয়ে দিল, তারা আর আমাকে রাখতে পারবে না।


ছেলে আমাকে বাড়িতে নিয়ে এল। কিন্তু তখন আমি অনেকটাই অসহায় হয়ে পড়েছি—মানসিকভাবে, শারীরিকভাবেও। দুদিন বাড়িতে রাখার পর আমাকে অনেক দূরের একটি হোমে রেখে এল।


আরও বিচ্ছিন্ন হয়ে গেলাম আমি।


হ্যাঁ, সেখানে গল্প-আড্ডা করতে পারতাম। অত নিয়মকানুনও মানতে হতো না। কিন্তু আস্তে আস্তে যেন কোথায় তলিয়ে যেতে লাগলাম।


ফোন ছিল না বলে আমাকে কেউ ফোন করতে পারত না। আমার বোন, ভাই, কাকা, পিসি, ননদ, ভাসুরের ছেলেমেয়েরা—কেউই আর আগের মতো করে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারত না। তারা যে একবারও আসেনি, তা নয়। আসত, আমার খোঁজখবর করত। কিন্তু খুবই কম। কারণ জায়গাটা ছিল অনেক দূরে। এত দূরে বারবার আসা কি আর সম্ভব?


এবার আমি একেবারে একা হয়ে গেলাম।


কিছুই ভালো লাগত না। ছেলে মাসে একবার এসে হোমের টাকা দিয়ে যেত। একটু কথা বলত, তারপর চলে যেত। শুরু হতো আবার দীর্ঘ অপেক্ষা।


আমি নিঃসঙ্গ হয়ে পড়লাম।


একদিন হোমেও আমার আচরণ আরও অস্বাভাবিক হয়ে গেল। কী ঘটেছিল, সবকিছু আর স্পষ্ট করে মনে নেই। শুধু মনে আছে, আমি বুঝতে পারছিলাম কেউ আমার মাথা ন্যাড়া করছে। কেউ আমাকে খাট থেকে মাটিতে নামিয়ে রাখছে। আমাকে পরিষ্কার করছে না। কেউ ঠিকমতো দেখাশোনা করছে না।


তারপর ধীরে ধীরে আমি যেন অবচেতনতার গভীরে তলিয়ে যেতে লাগলাম।


একদিন মনে আছে, কেউ আমাকে ডাকছে—বানি, বানি। মনে হলো, আমার ননদের গলা। দূর থেকে সে আমাকে দেখছে। আসলে আমার ছেলে হোমে বলে দিয়েছিল, কোনও আত্মীয়স্বজন যেন আমাকে দেখতে না আসে। তাই তারা আমার ননদকে আমার কাছে আসতে দিল না।


ধীরে ধীরে আমি চলে যেতে লাগলাম।


আর একদিন আমার প্রাণটা চলে গেল। আমি পৃথিবীতে আর রইলাম না।


একেবারে একা।


আমার পাশে তখন আর কেউ ছিল না।


যে জীবন একদিন শুরু হয়েছিল বিশাল এক বাড়িতে, হাসি-ঠাট্টা আর মানুষের ভিড়ে, সেই জীবন শেষ হলো এক নিঃসঙ্গ ঘরে।


একসময় কত মানুষের আপনজন ছিলাম আমি! কত সম্পর্ক, কত ডাক, কত ভালোবাসা, কত বন্ধু!


অথচ শেষযাত্রায় পাশে রইল না কেউ।


জীবনের শুরুতে ছিল মানুষের ভিড়, শেষে ছিল নীরবতা।


আর একাকিত্বের দীর্ঘ প্রহর।

Saturday, 7 November 2026

Peterpan

 Our Peter Pan Bapi

Our Bapi was a Peter Pan,
A child at heart, a grown-up man.
He loved good food, fine clothes, and flair,
And how he thrived on love and care!

A little demanding, a little vain,
Childlike at heart, he could be a pain.
But heaven help if things didn't go his way—
He simply had to have his say.
Yet generous, warm, and deeply kind,
A truer soul was hard to find.

When we were young, he spoilt us rotten,
No wish too big, no treat forgotten.
But as we grew, the tables turned,
The same old pampering was what he yearned.

He never quite learnt to stand alone,
Always needing someone to call his own.
Ten long years without Ma by his side,
He braved them all, with quiet pride.

Though illness struck him time and again,
He always bounced back, defying the pain.
But at eighty, his strength gave way,
And this time, he couldn't have his say.

For two long months, he strove and fought,
Surrounded by our prayers and love.
And then his soul so softly flew,
Leaving a smile, forever true.

We miss his stories, his charm, his ways,
His little dramas, his grand displays.

On the 8th of November, 2010,
We celebrated his birthday once again.
Though Ma had left us just a day ago,
We celebrated him,
Despite the pain we bore

And today, in 2026,
He would have been eighty-six.
Bapi, a very Happy Birthday to you,
With all our love,
From your Baltu and Bittu.

Friday, 30 October 2026

Bystanders By Joita Shah


Imagine a boa
Coiled around your chest,
Squeezing out your breath,
While all you can do is
Flail your limbs in vain,
Drowning in panic and pain.

But this is our reality now.

Powerful hands strike out
To silence the powerless,
Crushing their voices
With tear gas and violence.

Constricted, suffocated,
Starved of air,
People spill into the squares,
Gasping, clamoring,
Fighting for their rights.

Fake news and hate speeches,
Like vipers, spew venom.
The poison seeps through our minds,
Staggering our reason.

The boa coils tighter,
Squeezing out love and life.
Those who can break free,
Jam the streets
With defiant cries of
Azadi! Azadi!

Yet some of us
Just sit at home,
Confined to the screen,
Scrolling, liking, disliking,
Or merely reposting.

We wait, we watch, 

We hold debates and talks,
Hoping for the fearless
To one day set us free.



Friday, 9 October 2026

What If?


I look down into the deep, dry well.

All I see is an abyss
of unfathomable darkness.

I bend lower.

My head loosens suddenly from my neck.

It falls—tumbling down into the abyss—
and is lost.

I stand stupidly,
with only my limp neck remaining.

My hands grip the wall.

I am lost.

The cage that housed my brain
is gone.

Is this how humans will metamorphose
in the coming days?

Headless.

Mindless creatures.

Walking blindly.
Following blindly.

Unthinking.
Unfeeling?

Only a lump of flesh—
a body with hands, legs,
and a long, limp neck—

robbed of cognition.

Still walking.
Still walking.

Groping.

pulling. 

pushing.

jostling 

And one day, forgetting
there was ever a head.

Friday, 4 September 2026

Ode to Womanhood

Ode to Womanhood

Woman, you are strong.
Never forget to stand tall.

Your womb is your pride,
your mind, your might,
your compassion, your strength,
your sexuality, a weapon.

You are Durga.
You are Kali, Kunti, and Radharani.
You are Apsara, Surpanakha, and Hidimbi.

In every avatar,
you have unsettled men.

You are hated. Yet wanted.
You are suppressed. But also worshipped, loved, and respected.

No matter what, you will always be needed.

Needed for comfort.
Needed to satiate lust.
Needed to procreate.
Needed for civilization to last.

Men come to you in many forms:

Father, grandfather, uncle,
lover, husband, son,  boss and brother.

Some value you; some undervalue you.

No matter what,
you transcend all roles
and still stand tall.

You sustain. You nourish.
You make life flourish.

You nurture. You groom.
You sacrifice
for your children to bloom.

Despite all you give,

you sew, you sing.
You dance, you teach.

You are a doctor,
an actor,
a lawyer,
a governor.

You run companies,
businesses,
and countries.

You fight in battles
and fly aeroplanes.

You build roads
and bridges.

You paint, write stories,
and win medals.

You even beg,
clean drains,
pick rags—
to feed your children.

You were not born only to give,
but to dream,
to desire,
to create,
to speak.

You were born to fight
for what is your right,
to live.

Woman, you are strong.
Never forget to stand tall.

Thursday, 3 September 2026

A poet's Turmoil

 


My mind rattles like a rattle.
with snippets from forgotten dreams.
They rattle to announce their presence.
but are unable to escape
the labyrinth of the unconscious mind.

Faces, colours, ridiculous moments
jostle with each other for attention.
But in the realm of my consciousness,
their faint existence
fails to find expression.

I know it’s all there.

A moment.
A vision.
A line.
A face.
A journey.


Sudden presence of

Dead relatives

and forgotten friends.
Or just an abstract impression.

All waiting to tell a story—
rattling for attention.

Thursday, 20 August 2026

7th November.

07.04.2026

The day was long,
with visits to clinics,
trying to find what was wrong.

The night was restless,
endless tossing and turning,
waiting for the morning,
waiting for the verdict.

In the morning,
my temper rises.
Fear grips me.

Then comes my daughter.
She tells me—

“I have cancer.”

The news digs into my chest
like a dagger.

Then I am told
my breast would be removed.

I am shattered.
I am torn.

I begin my journey
into a new world—
going in and out of hospitals,
surviving
operation,
radiation,
chemotherapy.

For three years,
I learn to live again,
as if nothing had happened.

Then one day,
I am sick again.

My head wobbles.
My speech slurs.
My hands shake.
I cannot stand straight.

Once again,
the hospital bed.

This time I know
my journey is going to end.

Cancer has returned.
Now it has picked my brain.

I puke.
I soil my bed.

I am a child again.

Somehow,
I manage to go back home.

The days are tough.
Today this,
tomorrow that.

Slowly,
I settle into a life in bed.

I teach someone to cook,
so that when I am gone,
my food will still be served.

With help,
I sit with my husband
in the evenings.

I want to be normal again.

For six months,
I continue the game.

Then comes another day.

I cannot lie down.
I choke.
I struggle to breathe.

My end is near.

My lungs grow heavy.
My soul struggles.

I cannot leave them behind.

I make one final effort.

I insist on sitting
with my husband.

My daughter lifts me
and props me up.

My last evening
I spend with my husband.

All of a sudden,
the ambiguous struggle
to be or not to be
leaves me.

The next day,
7 November,
my journey ends.

I die peacefully
in my sleep.